পরিবর্তন


পরিবর্তন

জালালুদ্দীন বিন নাজির হোসেন


বাংলা-অংকে টেনে টুনে,
ইংরেজিতে জিরো-নাইন;
এমন রেজাল্ট কেমনে দেখাই?
দেখানোর তো উপায় নাই।

ভয়ে ভয়ে দিলাম শেষে মায়ের হাতে 
রেজাল্ট কার্ট।
চক্ষু মুদিয়া ভাবিনু ক্ষণিক এই বুঝি
মাইর সাটাসাট।

কিছুক্ষণ নিরব-নিস্তব্ধ, ভাবিলাম
কি ব্যাপার?
খুব সন্ত্রস্ত নয়নে মায়ের পানে
তাকালাম একবার।

দেখি, মায়ের আঁখি জল 
ঝরে অবিরল;
দেখিয়া তাহা, বলিলাম, আহা!
মায়ের অশ্রু কেমনে সহি,
মারে দু-একটি কথা দেই কহি;
“আমি তো মাথা মোটা” মা, আমার স্যারে কহেন;
এর চেয়ে ভালো ফল কেমনে পাই বলেন?

চাপা দুখে মা মোরে সান্ত্বনার লাগি
কহিলেন, “খোকা, তুমি নও বোকা;
তুমি চালাক, বুদ্ধিমান।
দু:খ নিওনা বাবা,
করোনা অভিমান।

এ কারণেই তোমার স্যারে বলেছে তোমায়
মাথা মোটা।
তুমি পারিবে, পারিবে এবং পারিবে হে আমার
আদরের বেটা!
একথা শুনে আমার হৃদে এক তুফান গেল বয়ে,
 মায়ের আঁখি জল আর দেখিব না, যাব ঠিক হয়ে।

যবে হতে ভাবিলাম ইহা,
পড়িতে লাগিলাম মন দিয়া;
পরিবর্তন আসিল জীবনে।
জিরো-নাইন পাওয়া ছাত্র যে
জানেন, কি করেছে সে?
অনেকটা মিরাকেল ঘটনার মতো
 গেল ঘটে,
ফাইনাল এগজামে ফলাফল তার
নবম স্ট্যান্ড হয়েছে বোর্ডে ।



Previous Post
No Comment
Add Comment
comment url